এবছর মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা-২০২৪’ পেলেন কাজিপুরের দশজন গুণীজন
০৪ জুন, ২০২৬ ০৯:১১ পূর্বাহ্ন

  

এবছর মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা-২০২৪’ পেলেন কাজিপুরের দশজন গুণীজন

আব্দুল জলিল
১৩-০৬-২০২৪ ০৫:৫৪ অপরাহ্ন
এবছর মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা-২০২৪’ পেলেন কাজিপুরের দশজন গুণীজন

সমাজের নানাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এবছর ‘মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা-২০২৪’ পেয়েছেনে দশজন ব্যক্তি।বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে  কাজিপুর পাবলিক লাইব্ররেরি আয়োজনে এই সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে সম্মাননা পদক তুলে দেন  সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও প্রয়াত মোহাম্মদ নাসিমের সুযোগ্য সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয়।

‘মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা-২০২৪’ পেয়েছেন মুক্তিযুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁদ মিয়া, রাজনীতিতে প্রয়াত ইসমাইল হোসেন সরকার (মরণোত্তর), সংস্কৃতিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহ আলী সরকার (মরণোত্তর), সাহিত্যে রিপন আহসান ঋতু চিকিৎসায় সেবায় ডা. মোঃ সাইদুল ইসলাম, শিক্ষায় প্রফেসর মোঃ রেজাউল করিম রাঙ্গা, কৃষিতে কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, সমাজ সেবায় প্রফেসর শ্রী পরিমল কুমার তরফদার ও আবদুর রাজ্জাক এবং উদ্যোক্তা হিসেবে পেয়েছেন সাধক কিংবদন্তি ফুলেয়ারা খাতুন।এসময় কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, আয়োজক লেখক েআল মাহমুদ সরকার জুয়েলসহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ১৩-০৬-২০২৪ ০৫:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 284 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com