শিকড়ের স্বীকৃতি ‘মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা-২০২৪’ পেলেন কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০৩ অপরাহ্ন

  

শিকড়ের স্বীকৃতি ‘মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা-২০২৪’ পেলেন কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু

আব্দুল জলিল
১২-০৬-২০২৪ ০৫:৪৫ অপরাহ্ন
শিকড়ের স্বীকৃতি ‘মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা-২০২৪’ পেলেন কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু

আবদুল জলিলঃ

১৪ দলীয় জোটের মুখপাত্র ও সাবেক  মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের চর্তুথ মৃত্যুবার্ষিকী  উপলক্ষে আগামী ১৩ জুন ২০২৪ তারিখে সাহিত্যে  অবদানের  স্বীকৃতি স্বরূপ ‘মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা-২০২৪’ পেয়েছেনে কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু। কাজিপুর পাবলিক লাইব্ররেরি আয়োজনে এই সম্মাননা দেয়া হলো  এই গুণীজনকে।

বাংলাদশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম  সদস্য কাজিপুরের শহীদ এম মনসুর আলী আধুনিক  মিলণায়তনে আয়োজিত  আলোচনা সভা ও মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে সম্মাননা পদক তুলে দেবেন  সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও প্রয়াত মোহাম্মদ নাসিমের সুযোগ্য সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করে রিপন আহসান ঋতু বলেন, মোহাম্মদ নাসিম ভাই বাংলাদশেরে রাজনীততে একজন মহিরুহ। বর্ষিয়ান এই রাজনীতিবিদের নামে সম্মাননা পাওয়া আমার জন্য সত্যই বিস্ময়কর এবং অভূতর্পূব। এটি এমন একটি সম্মাননা যা আমার জীবনে ভীষণ ঘটনাবহুল এক হিরন্ময় স্মৃতি হয়ে থাকবে। আমি মনে করি এই সম্মাননা আমার লেখালেখিতে একটি বড় উৎসাহ জোগাবে।

তিনি আরো বলেন, আমি যে মাটি ও মানুষদরে সাথে বেড়ে উঠছি তারাই যখন আমার শিল্পসম্মত জীবনের খোঁজ রাখেন, আমার লেখালেখি নিয়ে  আগ্রহ দেখান, তখন আমি দ্বিধাহীন ভাবে বলি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে।

উল্লেখ্য, কবি ও কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু ১৯৮৭ সালরে ১৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার জন্মগ্রহণ করনে।বর্তমান সময়ে যে ক’জন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক সাধারণ পাঠকমহলে দ্রুত প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছেন, রিপন আহসান ঋতু তাদরে মধ্যে অন্যতম। তার লেখালেখিন ভাষা আলাদা, প্লটও ভিন্ন। গল্পরে গাঁথুনীতে সাবলীল সুর আর স্বকীয় বৈশিষ্ঠ্যের কারণেই দ্রত ছড়ায়ে পড়ছে তার লেখক খ্যাতি।

পড়াশোনা  দর্শনে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর। আমাদরে কাহিনী-র্সবস্ব কথাশিল্পের  যুগে তিনি র্দাশনকিতায় ঋদ্ধ একজন লেখক। গদ্যকার হিসেবেও বেশ উজ্জ্বল তিনি ।নিয়মিত  লেখেন বিভিন্ন ছোটকাগজ, পত্রপত্রিকা ও অনলাইন র্পোটালে।

এ পর্যন্ত তার বেশ কয়েকটি  বই প্রকাশতি হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো উপন্যাস: ‘গল্পের মোড়কে মানুষ’। গল্পগ্রন্থ: সংসার থেকে লুকিয়ে, যাদুর নীল বেলুন। প্রবন্ধগ্রন্থ: অতঃপর প্রহসন। কাব্যগ্রন্থ: ভাঙন উৎসব। এ ছাড়াও ‘ঠোঁট’ নামের একটি আদুরে ভাঁজপত্র সম্পাদনা করনে তিনি। তিনি দেশের বিভিন্ন জায়গাতে বঙ্গবন্ধু পাঠচক্র প্রতিষ্ঠা করেছেন। তার ‘বঙ্গবন্ধুর বারির সুপারি অতঃপর আমার বাবা’ শিরোণামের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাবা ও ছেলে।

লেখালেখির জন্য তিনি পেয়েছেন ‘বামিহাল তরুণ কথাসাহিত্য পুরস্কার-২০২২, ফ্রেন্ডস পদক-২০১৯, পাঠকপণ্য পাঠশালা পুরস্কার-২০১২। রিপন আহসান ঋতু বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত।

অনুষ্ঠান আয়োজন বিষয়ে কাজিপুর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা আল মাহমুদ সরকার জুয়েল বলেন, এবারের ‘মোহাম্মদ নাসিম স্মৃতি সম্মাননা-২০২৪’ পেয়েছেন মুক্তিযুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁদ মিয়া, রাজনীতিতে প্রয়াত ইসমাইল হোসনে সরকার (মরণোত্তর), সংস্কৃতিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহ আলী সরকার (মরণোত্তর), সাহিত্যে রিপন আহসান ঋতু চিকিৎসায় সেবায় ডা. মোঃ সাইদুল ইসলাম, শিক্ষায় প্রফেসর মোঃ রেজাউল করিম রাঙ্গা, কৃষিতে কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, সমাজ সেবায় প্রফেসর শ্রী পরিমল কুমার তরফদার ও আবদুর রাজ্জাক এবং উদ্যোক্তা হিসেবে পেয়েছেন সাধক কিংবদন্তি ফুলেয়ারা খাতুন।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজলো নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজলো শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রেফাজ উদ্দিন মাস্টার,কাজিপুর  পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার, সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ, ভয়েস অব কাজিপুরের সভাপতি এলএস ফ্যাশন লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক, চ্যালঞ্জোর সুইং সেন্টারের প্রোপ্রাইটরসহ বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, কবি , সাহিত্যিকসহ বিভিন্ন  শ্রেণি পেশার ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে।


আব্দুল জলিল ১২-০৬-২০২৪ ০৫:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 375 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com