শিরোনামঃ
আব্দুল জলিল ১৩-০৯-২০২৩ ০৬:২৩ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ অমিত হাসান নয়ন। টগবগে এই যুবক নিরবে নিভৃতে করে যাচ্ছেন শিক্ষা বিস্তারের সাধনা। যমুনা শিকস্তি মানুষদের বাচ্চাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে নিচ্ছেন নানা পরিকল্পনা। এরইমধ্যে সভাপতি হিসেবে নিজ বিদ্যালয়ে ইউএনওর অনুরোধে চালু করেছেন মিড ডে মিল। এসব করেই তিনি নজর কেড়েছেন উপজেলা প্রশাসনের। এবার পেয়েছেন ভালো কাজের স্বীকৃতি।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হয়েছেন অমিত হাসান নয়ন। তিনি উপজেলার ৩৬ নং বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা নির্বাহি অফিসার সুখময় সরকার। উপজেলার ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির মধ্যে সভাপতি অমিত হাসান নয়নকে শ্রেষ্ঠ ঘোষণা দেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন। নয়ন সম্প্রতি তার বিদ্যালয়ের ১১৫ জন শিক্ষার্থীকে প্রতিদিন দুপুরের খাবার দিচ্ছেন। যমুনা শিকস্তি স্কুলের শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা দূর করতে খাবারে ডিম, দুধ ও সবজির ব্যবস্থা করেছেন তিনি।
অমিত হাসান নয়ন জানান, আমার দাদার প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির দেখাশোনার দায়িত্ব আমার বাবাও করেছেন এখন আমি করছি। ভাঙন জনপদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিতকরণের লক্ষ্যে নানা সময়ে শিক্ষার্থীদের উপহার ও পড়ালেখার সামগ্রি দিচ্ছি।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার জানান, নয়ন সাহেব একজন শিক্ষানুরাগী । আমি একবার বলাতে তিনি মিডডে মিল চালু করেছেন।নানা সময়ে তিনি ক্ষুদে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com