শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-০৯-২০২৩ ০৬:৩৫ অপরাহ্ন |
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা এগারটায় একটি র্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারি কমিশনার(ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম, শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com