কাজিপুরের পারদোরতা সপ্রাবির সীমানা প্রাচীর নির্মাণে এগিয়ে এলেন ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম
১৮ এপ্রিল, ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন

  

কাজিপুরের পারদোরতা সপ্রাবির সীমানা প্রাচীর নির্মাণে এগিয়ে এলেন ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম

আব্দুল জলিল
০৮-০৯-২০২৩ ০৯:১৩ পূর্বাহ্ন
কাজিপুরের পারদোরতা সপ্রাবির সীমানা প্রাচীর নির্মাণে এগিয়ে এলেন ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইউনিয়নের পারদোরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করে দিলেন ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম। বুহস্পতিবার দুপুরে ওই কাজটি দেখতে যান কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।চরাঞ্চলে অবস্থিত নিশ্চিন্তপুর ইউনিয়নের দূর্গম এলাকায় অবস্থিত ওই বিদ্যালয়টি সীমানা প্রাচীর না থাকায় দীর্ঘদিন যাবৎ অরক্ষিত অবস্থায় ছিলো।অথচ বিদ্যালয়টি একটি ভোটকেন্দ্র। সীমানা প্রাচীর না থাকায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ অনেক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সবকিছু বিবেচনা করে ২০২১-২০২২ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন তহবিল থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সীমানা প্রাচীরটি নির্মাণ করা হয়েছে। কাজটি বাস্তবায়ন করেছে মেসার্স সুমী এন্টারপ্রাইজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল কবির।


আব্দুল জলিল ০৮-০৯-২০২৩ ০৯:১৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 191 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com