কাজিপুরে নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
১৮ এপ্রিল, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন

  

কাজিপুরে নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল জলিল
০৭-০৯-২০২৩ ০৬:৪০ অপরাহ্ন
কাজিপুরে নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিকের ফলাফল ঘোষণা ও অভিভাবক  অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চান।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিশুদের উন্নত ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এটি তখনই সম্ভব যখন শিশুর প্রাথমিক শিক্ষার বুনিয়াদ শক্ত হবে। প্রতিদিন শিশুদের খাবার তালিকায় ডিম এবং দুধ রাখার পরামর্শ দিয়ে প্রধান অতিথি বলেন, প্রয়োজনে বাড়িতে হাস মুরগি ও গাভী পালন করুন। এতে করে পুষ্ঠির চাহিদা মিটবে।   

 সহকারি শিক্ষকআব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান, নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনারুল ইসলাম, অভিভাবক সদস্য সালমা খাতুন, সহকারি অধ্যাপক আবদুল জলিল বক্তব্য রাখেন।    পরে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটি ল্যাপটপ প্রদান করেন। 


আব্দুল জলিল ০৭-০৯-২০২৩ ০৬:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 191 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com