শিরোনামঃ
আব্দুল জলিল ০৫-০৯-২০২৩ ০৬:৩৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে শিক্ষাপোকরণ খেলাধুলার সামগ্রি বিতরণ কাজ শুরু করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার ডোমপাড়া বরইতলী, আলমপুর মডেল, শুভগাছা, চোরমারা ও বীরশুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন শিক্ষাপোকরণ ও খেলাধুলার সামগ্রি বিতরণ করেন। কাজিপুরের প্রাথমিক শিক্ষাকে আরও বেগবান করতে তিনি ওইসব বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীদের সাথে কথা বলে সমস্যা চিহ্নিতকরণসহ সমাধানের নানা বিষয়ে কথা বলেন।
বিতরণকার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান, সহকারি শিক্ষা অফিসার আবু সাঈদ, আবু জোবায়েরসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগণ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com