সংবর্ধিত হলেন ৪১তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত কাজিপুরের ৪ ক্যাডার
১৮ এপ্রিল, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন

  

সংবর্ধিত হলেন ৪১তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত কাজিপুরের ৪ ক্যাডার

আব্দুল জলিল
০৪-০৯-২০২৩ ০৪:৪৬ অপরাহ্ন
সংবর্ধিত হলেন ৪১তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত কাজিপুরের ৪ ক্যাডার

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা থেকে  ৪১তম বিসিএস এ  সুপারিশপ্রাপ্ত চারজন ক্যাডারকে বিশেষ সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। সুপারিশপ্রাপ্ত ক্যাডরগণ হলেন পুলিশের এএসপি হিসেবে নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় গ্রামের  এসএম সাব্বির হোসেন গালিব, শিক্ষা ক্যাডারে মাইজবাড়ী ইউনিয়নের পাইকরতলী গ্রামের তানিয়া উল্লাহ, ভেটেরিনারি সার্জন হিসেবে যথাক্রমে সোনামুখী ইউনিয়নের রশিকপুর গ্রামের রাশেদুল ইসলাম এবং হরিনাথপুর গ্রামের নাজমুল হাসান।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্যাডারদের শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা  চেয়ারম্যান  খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  দিদারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম,  হরিনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমজাদ হোসেন। এসময় সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের মা-বাবা, ভাইসহ অন্যান্য অভিভাবক এবং উপজেলার  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


আব্দুল জলিল ০৪-০৯-২০২৩ ০৪:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 902 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com