কাজিপুরের তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম তদন্তে কমিটি গঠন- কারণ দর্শানোর নোর্টিশ প্রদান
১৯ এপ্রিল, ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন

  

কাজিপুরের তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম তদন্তে কমিটি গঠন- কারণ দর্শানোর নোর্টিশ প্রদান

আব্দুল জলিল
১৯-০৮-২০২৩ ০৩:৪৪ অপরাহ্ন
কাজিপুরের তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম তদন্তে কমিটি গঠন- কারণ দর্শানোর নোর্টিশ প্রদান

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐহিত্যবাহী তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও খন্ডকালিন শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই একাধিকবার লেখালেখি করছেন। অবশেষে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার হায়দার তালুকদার অন্যান্য সদস্য ও শিক্ষকদের নিয়ে গত বৃহস্পতিবার বিদ্যালয়ে এক জরুরি সভা করেন। সভায় আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে প্রধান শিক্ষকের নানা অনিয়মের তথ্য পেয়ে তখনই ঘটনা তদন্তের তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন সভাপতি।

ঐহিত্যবাহী এই প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই এবছরের শুরুতে বিদ্যালয়ে রহস্যজনক চুরির বিষয়ে সোচ্চার হন। বিদ্যালয়ের ক্যাশ থেকে প্রায় সাড়ে চারলক্ষ টাকা চুরি যায়। সেসময় ওই বিদ্যালয়ের নৈশ প্রহরিকে এর জন্যে দায়ী করেন প্রধান শিক্ষক। 

তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান জানান, প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়টি প্রাথমিকভাবে আমাদের নিকট ধরা পড়েছে। বিদ্যালয়ে রহস্যজনক চুরি, কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্য, ছাত্রাবাস থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায় এসব বিষয়ে প্রধান শিক্ষকের নিকট জানতে চেয়ে কারণ দর্শানোর নোর্টিশও দেয়া হয়েছে।

 এ বিষয়ে বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থী ও সেলসান ট্রেডিং লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার সাখাওয়াত হোসেন জানান, এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখনও সচিব থেকে শুরু করে অনেক বড় বড় পদে রয়েছেন। প্রতিবছর এসএসসিতে ভালো ফলাফল করতো । কিন্তু সাম্প্রতিক সময়ে ফলাফলে একেবারে ধস নেমেছে। সেইসাথে নানা অনিয়মই ওই প্রধান শিক্ষকের নিকট নিয়মে পরিণত হয়েছে এর একটা বিহিত হওয়া জরুরী।

 এ বিষয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, পরিচালনা কমিটির নোর্টিশ হাতে পাইনি। তিনি বলেন, আমি কোন অনিয়মের সাথে জড়িত নই। তদন্ত কমিটির নিকট বিস্তারিত তুলে ধরবো ।

 এদিকে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরছেন।

খোরশেদ আলম তার ফেসবুকে লেখেন যা তার হুবহু তুলে দরা হলো- তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ এস এস সি রেজাল্ট কে কেন্দ্র করে   বের হলো দুর্নীতির আখড়া। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খন্ডকালীন শিক্ষক ওমর ফারুক ও ম্যানেজিং কমিটির সদস্য সাইদুল ইসলাম তালুকদারের দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে  চারজন কর্মচারী।....... বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি মিটিং হয় দিনব্যাপী এই আলোচনা মিটিং এ সকল ম্যানেজিং কমিটির সদস্য গণের উপস্থিতিতে সাক্ষী প্রমান ভিত্তিতে উপরোক্ত তিন ব্যক্তির নামে ঘুষ দুর্নীতির থেকে শুরু করে সকল কিছু প্রমাণিত হয়েছে । প্রমাণ সাপেক্ষে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম শিক্ষক ওমর ফারুক ২৭ লক্ষ টাকা  দুর্নীতির দায়ে এই দুই শিক্ষক বহিষ্কৃত করেছেন  ম্যানেজিং কমিটি সকল সদস্য ।

সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, নেওয়ার জন্য তারাকান্দি উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ও সকল সদস্যদের । আমরা এলাকাবাসী ধন্যবাদ জ্ঞাপন করছি । 

 

 


আব্দুল জলিল ১৯-০৮-২০২৩ ০৩:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 399 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com