শিমুলদাইড় উচ্চ বিদ্যালয় কাজিপুরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান
১৯ এপ্রিল, ২০২৬ ০১:৩৫ পূর্বাহ্ন

  

শিমুলদাইড় উচ্চ বিদ্যালয় কাজিপুরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

আব্দুল জলিল
০৭-০৮-২০২৩ ০৪:২৪ অপরাহ্ন
শিমুলদাইড় উচ্চ বিদ্যালয় কাজিপুরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিমুলদাইড় উচ্চ বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে ২০২৩ সালের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাধ্যমিক) এর স্বীকৃতি লাভ করেছে এই বিদ্যালয়টি। সোমবার দুপুরে কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের হলরুমে এই ঘোষণা প্রদান করা হয়। সেইসাথে মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আরার নিকট থেকে  এ সংক্রান্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল লতিফ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল লতিফ বলেন, এর আগে আমিও অনেকবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছি।এবারও শ্রেষ্ঠ  শ্রেণি শিক্ষক মনোনীত হয়েছে আমার প্রতিষ্ঠান থেকে। জেলার মধ্যেও আমরা অনেকবার স্থান করে নিয়েছি। পড়ালেখার পাশাপাশি কো কারিকুলাম এস্টিভিটিস এ আমরা আরও এগিয়ে যেতে চাই। 


আব্দুল জলিল ০৭-০৮-২০২৩ ০৪:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 938 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com