শনিবার বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের নির্বাহী পরিষদের জরুরি সভা
১৮ অক্টোবর, ২০২৬ ০৬:৪০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শনিবার বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের নির্বাহী পরিষদের জরুরি সভা

আব্দুল জলিল
৩১-০৭-২০২৩ ০৯:৫৪ পূর্বাহ্ন
শনিবার বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের নির্বাহী পরিষদের জরুরি সভা

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের প্রতিটি উপজেলায় , ইউনিয়নে স্থাপিত প্রতিবন্ধী বিদ্যালয় এর এমপিভূক্তিকরণ ও শিক্ষকদের অধিকার আদায়ের অন্যতম প্লাটফর্ম হচ্ছে“ বাংলাশে প্রতিবন্থী বিদ্যালয় সমন্বয় পরিষদ। এই সংগঠনটির এক জরুরি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ আগস্ট শনিবার। সভায় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সভাপতি ইলিয়াস রাজ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমা খাতুন।

গতকাল সংগঠনটির নিজস্ব পেজে থেকে এ বিষয়ে একটি পোস্ট করা হয়। সেখানে আলোচ্য সূচীতে উল্লেখ করা হয়েছে: ১. বর্তমান প্রেক্ষাপট মূল্যায়ণ ও সিদ্ধান্ত গ্রহণ  ২. সাংগঠনিক  ৩. বিবিধ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩:০০ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ  মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হবে বলে জানান সভাপতি ইলিয়াস রাজ।

তিনি এই প্রতিবেদককে জানান, ইতোমধ্যে দেশব্যাপী  নানা নামে সংগঠন গড়ে উঠেছে। কিন্তু সত্যিকার প্রতিবন্ধীবান্ধব প্লাটফর্ম এই একটিই। আমরা তাই বর্তমান সরকারের নিকট থেকে আমাদের দাবী পূরণের আশ্বাস ও তার বাস্তবায়ণে কাজ করছি। এমনকি দাবী আদায়ে লাগাতার কর্মসূচিও আমরা নিতে পারি। এ লক্ষে বাংলাদেশের সকল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সভাপতিদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার জন্য  বিনীত অনুরোধ জানান তিনি।


আব্দুল জলিল ৩১-০৭-২০২৩ ০৯:৫৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1468 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com