শিরোনামঃ
আব্দুল জলিল ২৬-০৭-২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার মেধাবী শিক্ষাথীদের মাঝে ৪৯০ টি ট্যাব(ট্যাবলেট) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাজিপুরের শহিদ এম মনসুর আলী মিলনায়তনে ট্যাব বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে মেধাবী শিক্ষাথীদের মেধার নানামুখী বিকাশ ঘটাতেই এই ট্যাব বিতরণ করা হলো। এটি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। আশা করি শিক্ষাথীরা এটি ব্যবহার করে জ্ঞান বিজ্ঞানের প্রসারের মাধ্যমে নিজেদেরকে দেশের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাবে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনসুমারি ও গৃহায়ণ-২০২১ প্রকল্প হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস,জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মাহমুদ খাতুন, কাজিপুর পৌর সভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com