কাজিপুরে আমিনা মনসুর কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় মাদক ইভটিজিং, বাল্য বিবাহ. যৌতুক ও শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে ভালো মনের মানুষ তৈরিতে শিক্ষকদের ভূমিকা রয়েছে বলে জানান ইউএনও সুখময় সরকার। এসময় কলেজের সভাপতি হিসেবে ইউএনও সব শিক্ষকের সাথে পরিচিত হন। শিক্ষকরাও তাদের পরিচয় প্রদান করেন। এর আগে শিক্ষার্থীরা ও শিক্ষকরা সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।পরে প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসে একটি আম গাছের চারা রোপন করেন। #
আব্দুল জলিল ১৯-০৬-২০২৩ ০৭:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 457 বার দেখা হয়েছে।