কাজিপুরে আলমপুর এনএম উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন
১২ জুন, ২০২৬ ০৭:৪৪ অপরাহ্ন

  

কাজিপুরে আলমপুর এনএম উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন

আব্দুল জলিল
২৬-০৫-২০২৩ ০৫:১৪ অপরাহ্ন
কাজিপুরে আলমপুর এনএম উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর এনএম উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় এই ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।  দুই কোটি পঁচাত্তর লক্ষা টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল বিভাগের এই কাজটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল আওয়াল । ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসে সভাপতিত্ব করেন বিদ্যালটির পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র জিএম তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।

অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য  মোসলেম উদ্দিন তালুকদার, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমূখ বক্তব্য রাখেন।


আব্দুল জলিল ২৬-০৫-২০২৩ ০৫:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 389 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com