জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় কাজিপুরে সাফল্য ধরে রেখেছে শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়
১৯ এপ্রিল, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন

  

জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় কাজিপুরে সাফল্য ধরে রেখেছে শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়

আব্দুল জলিল
১৬-০৫-২০২৩ ১০:২৯ পূর্বাহ্ন
জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় কাজিপুরে সাফল্য ধরে রেখেছে শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে সংস্কৃতির শুদ্ধ চর্চার লক্ষ্যে এবারের শিক্ষা সপ্তাহের আয়োজনে সাফল্য ধরে রেখেছে শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়। মাধ্যমিক স্কুল. মাদ্রাসা ও কলেজের শতাধিক শিক্ষার্থী রচনা, বিতর্ক, সঙ্গীত, বক্তৃতা, নৃত্য, জারিগান, অভিনয়, ইংরেজি বক্তৃতা, হামদ-নাতসহ বিভিন্ন বিষয়ে অংশ নিয়ে এই প্রতিষ্ঠানের ১৩ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।   

শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতা কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে অনুষ্ঠিত হয়। এর আগে এই দিনের শুভ উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

এবারে প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়। পড়ালেখার পাশাপাশি এই বিদ্যালয়টি শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশের প্রতি যথেষ্ট আন্তরিক। এ কারণে উপজেলার প্রতিটি প্রতিযোগিতায় তারা অংশ নেয় এবং সাফল্যকে হাতের মুঠোয় নিয়ে আসার প্রাণপণ চেষ্টায় অধিকাংশ সময় সফল হন।এবার তারা সেই ধারাবাহিকতা ধরে রেখেছে।

এ বিদ্যালয় থেকে জারিগানে জয়িতা ও তার দল প্রথম হয়েছে। ছেলেদের দলও জারিগানে প্রথম হয়েছে।কবিতা আবৃত্তিতেও প্রথম হয়েছে সোনালী আক্তার জোনাকি।আফরিন ঊষা একক বিতর্কে দ্বিতীয়, রূপা খাতুন হামদ ও নাত এ তৃতীয়, রাকিবুল ইসলাম রবীন্দ্র সঙ্গীতে তৃতীয়, জান্নাতি খাতুন লোক সঙ্গীতে তৃতীয়, কেরাতে দ্বিতীয় তানিয়া খাতুন. একক অভিনয়ে দ্বিতীয় কানিজ ফাতেমা, একক বিতর্কে তৃতীয় লাবনী, শাকিবা খাতুন রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ইংরেজি রচনায় তৃতীয় হয়েছে লামিয়া সুলতানা।

সাফল্যের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান,   আমরা শিক্ষার পাশাপাশি সহ শিক্ষাকেও গুরুত্ব দেই। এ কারণে উপজেলা, জেলা এমনকি বিভাগেও আমাদের শিক্ষার্থীরা অংশ নিয়ে সুনাম কুড়িয়েছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের জন্যে ভালো কিছু করার। 


আব্দুল জলিল ১৬-০৫-২০২৩ ১০:২৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 406 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com