জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় কাজিপুরে সেরা মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজ
১৯ এপ্রিল, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন

  

জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় কাজিপুরে সেরা মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজ

আব্দুল জলিল
১৫-০৫-২০২৩ ০৪:৫৪ অপরাহ্ন
জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় কাজিপুরে সেরা মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজ

সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় কলেজ বিভাগে সেরার স্থান লাভ করেছে মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজ।   গত শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ আদর্শ একাডেমির বিভিন্ন কক্ষে দিনব্যাপী হামদ নাত, ক্বেরাত, কবিতা আবৃত্তি, বক্তব্য, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া কলেজের সার্বিক বিচারে সেরার স্থান লাভ করেছে এই কলেজটি।  

এ কলেজ থেকে  রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত এবং দেশাত্মবোদক গানে প্রথম হয়েছেন  মনিরা মতিন চৈতি। লোক সঙ্গীতে প্রথম হয়েছেন মুক্তা খাতুন । ইংরেজি বক্তব্যে প্রথম হয়েছেন  তানজিলা খাতুন এবং কবিতায় প্রথম হয়েছেন ফারজানা আক্তার রিমু। মোট ছয়জন প্রথম স্থানসহ মোট ৭জন শিক্ষার্থী স্থান করে নিয়েছেন। 
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেনআমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক আলামিন, আদিলুজ্জামান, যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সেলিম রেজা ও জাহাঙ্গীর আলম। 
মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্ৰী  কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক জানান, আমরা চেষ্টা করছি শিক্ষার পাশাপাশি সহশিক্ষাকে সমুন্নোত রাখতে। কারণ এটি শিক্ষার্থীর নৈতিকতা ও মানিবক মূল্যবোধকে বাড়িয়ে দেয়। আগামী দিনে এ প্রতিষ্ঠান জেলা এবং বিভাগীয় পরর‌্র্যায়ের প্রতিযোগিতায় জয়লাভের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।


আব্দুল জলিল ১৫-০৫-২০২৩ ০৪:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 338 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com