জনগণের জীবনমান উন্নয়নের কর্মপন্থার বিস্তৃতিই হলো ডিজিটাল বাংলাদেশ- এমপি জয় স্টাফ রিপোর্টারঃ
জনগণের জীবনমানের উন্নয়নের লক্ষে গৃহিত কর্মপন্থার বিস্তৃতির অপর নাম ডিজিটাল বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা এই কর্মজালের পুরোধা। তার গতিশীল নেতৃত্বে এবং সিদ্ধান্ত গ্রহণে বলিষ্ঠতার কারণে বৈশ্বিক মহামারির মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার এখন স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। এতে শিক্ষকদের সম্পৃক্ত করতেই তাদের ল্যাপটব প্রদান করা হলো।
মঙ্গলবার বেলা ২ টায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। কাজিপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রদানকৃত ল্যাপটবগুলো উপজেলার ১৬৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে প্রদান করা হয়েছে।
প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটব তুলে দিয়ে জয় আরও বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষকদেরকে ল্যাপটব প্রদানের মাধ্যমে আবারো প্রমাণ করলেন উন্নয়নের অগ্রযাত্রায় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে। তবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো ইনশা আল্লাহ। এসময় তিনি ল্যাপটবগুলো ঘরে বাক্সবন্দি না করে তা ব্যবহার পরামর্শ দেন ।
সহকারী শিক্ষা অফিসার এসএম আবু জোবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, রহমান, সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ প্রমূখ।