শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-০৫-২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই ইউসুপ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে কবিগুরুর ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার( ৮ মে) বিদ্যালয়ের শহিদ মিনার সংলগ্ন উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সিভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুল বাকী। এতে প্রধান বক্তা হিসেবে কবিগুরুর জীবনের নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন আমিনা মনসুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিল। তিনি বলেন, আমরা খালি চোখে এতোদিন যাবৎ জেনে এসেছি কবিগুরু জমিদার পরিবারের সন্তান বিধায় তার জীবনে শুধুই সুখের আধিক্য ছিলো। কিন্তু কথাটি আদৌ সত্যি নয়। কবির ব্যক্তিগত জীবন অনেক ঝঞ্ঝাবিক্ষুব্ধ। নিজেকে পুড়ে পুড়ে তিনি যা লিখেছেন তা হয়ে উঠেছে প্রতিটি বাঙালির জীবনের নিজস্ব গল্প। বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তার হাত ধরেই বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যের পরিমন্ডলে স্থান করে নিয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক. আব্দুল আলিম, আব্দুল মতিন।
সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, আমরা কবিগুরুর কাছে চিরঋণী। একটি আয়োজনের মাধ্যমে স্বল্প পরিসরে তার কথা বলে শেষ করা যাবে না। আশা করি আমাদের প্রতিষ্ঠানের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে করিবগুরুকে জানার আগ্রহ সৃষ্টি করবে। বক্তব্য শেষে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আল মামুন তালুকদার খোকন, আবদুল জলিল, এনামুল হক প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com