শিরোনামঃ
আব্দুল জলিল ২৪-০৪-২০২৩ ০৭:১৩ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ ঃ পবিত্র ঈদুল ফিতর যেন শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয় অনেককে একত্রে মিল করে এক প্রাণের মেলবন্ধনেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তার সূত্র ধরেই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
পুরো আয়োজনটিঠিলো নানা ভাবে সাজানো গোছানো। কখনো আলাপচারিতা, কখনো আড্ডা, কখনো একান্তে কথা বলা অথবা রাফেল ড্র বা সাংস্কৃতিক পরিবেশনা-সবই ছিলো এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের আয়োজক ছিলো ঐতিহ্যবাহী মেঘাই ইউনুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের “আমরা কজন বন্ধু ফোরাম ৯৮ এসএসসি ব্যাচ”।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফৌজিয়া ইয়াসমিন রনি। সভাপতির দায়িত্ব পালন করেন কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি ও ফোরামের সদস্য বিপ্লব সরকার। এমন আনন্দঘন অনুষ্ঠানে আনন্দের বহির্প্রকাশ ঘটিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও বর্তমান ওই বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন এবং ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কাজিপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু।
পরে আমরা কজন বন্ধু ফোরাম সদস্যরা মাঝে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও মিলনমেলায় পরিনত হয়েছিল বলে অংশগ্রহণকারী সদস্যরা জানিয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com