তাড়াশ রিপোর্টার্স ইউনিটি সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জি,এম স্বপ্না :
সিরাজগঞ্জের তাড়াশ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহ:বার (১৩ই এপ্রিল) তাড়াশ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ইফতার পুর্ব দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ তাড়াশ, রায়গঞ্জ - সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মোঃ আব্দুল আজিজ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম,তাড়াশ থানার ওসি (তদন্ত) নুরে আলম। আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদ সংসদের সাবেক কমান্ডার গাজী আরশেদুল ইসলাম, গাজী আব্দুর রহমান মিঞা, গাজী আব্দুস সোবহান, এ্যাডভোকেট নুরুল ইসলাম, অধ্যক্ষ আবু সাইদ, তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আবদুর রাজ্জাক রাজু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা খাতুন মিনি, সগুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ুবুর রহমান রাজন, সাধারণ সম্পাদক সিরাজুল হক, বদিউজ্জামান নান্নু, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, পৌর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহম্মদ, সাংবাদিক সোহেল রানা সোহাগ, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মিন্টু, কোষাধ্যক্ষ আলী আক্কাস, কার্যকরী নির্বাহী সদস্য আলহাজ উদ্দিন, কাউসার আলম, সাকলায়েন হুসাইন, অনিক আহম্মেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী বিশিষ্ট সাংবাদিক, এম মামুন হুসাইন সহ অন্যান্য আমন্ত্রিত রোজাদার ব্যক্তিবর্গ। পরে দেশ ও জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মাও: শাহজাহান আলী।