ঢাকনাবিহীন বালুবাহী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কাজিপুর উপজেলা প্রশাসন
৩০ এপ্রিল, ২০২৬ ০৬:৪৯ পূর্বাহ্ন

  

ঢাকনাবিহীন বালুবাহী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কাজিপুর উপজেলা প্রশাসন

আব্দুল জলিল
০৫-০৪-২০২৩ ০৬:১৪ অপরাহ্ন
ঢাকনাবিহীন বালুবাহী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কাজিপুর উপজেলা প্রশাসন

সিরাজগঞ্জের কাজিপুরে বৈধ অবৈধ মিলে কমপক্ষে পঞ্চাশটি বালির পয়েন্ট থেকে প্রতিদিন দুই থেকে আড়াইশ ট্রাক, নসিমন, হিউম্যান হলার চলাচল করে।আর এই গাড়িগুলোতে না ঢেকেই বালি পরিহবহন করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে শুরু হয় ব্যবস্থাগ্রহণ।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে উপজেলার মেঘাই মোড় নামক স্থানে ঢাকনাবিহীন বালির গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ঢাকনাবিহীন অবস্থায় বালু পরিবহনের অপরাধে ট্রাক্টর চালককে মোবাইল কোর্টের মাধ্যমে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) কাজী মোঃ অনিক ইসলাম।

এসময় তিনি বলেন, খোলাভাবে বালু পরিবহনের ফলে পথচারী, মোটরসাইকেল আরোহীদের বিবিধ সমস্যাসহ সড়কে দুর্ঘটনা ঘটছে মর্মে অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।  সম্মানিত বালু ব্যবসায়ীদেরকে বালু পরিবহনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো। 


আব্দুল জলিল ০৫-০৪-২০২৩ ০৬:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 290 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com