কাজিপুর উপজেলা আ.লীগের ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন উজ্জ্বল ভৌমিক
২৬ জুলাই, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

  

কাজিপুর উপজেলা আ.লীগের ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন উজ্জ্বল ভৌমিক

আব্দুল জলিল
০৩-০৪-২০২৩ ০৬:১০ অপরাহ্ন
কাজিপুর উপজেলা আ.লীগের ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন উজ্জ্বল ভৌমিক

স্টাফ রিপোর্টারঃ কাজিপুর উপজেলা আওয়ামলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন উজ্জ্বল কুমার ভৌমিক। তিনি এর আগের কমিটিতে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।দলের প্রতি শতভাগ আস্থাশীল এই নেতা এবার পুরস্কার হিসেবে এই পদ পেলেন।

 সোনামুখী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর উজ্জ্বল ভৌমিক ছোটবেলা থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, আমি দায়িত্ব পাওয়ায় জন্য নয় মন থেকে দলের জন্যে কাজ করে গেছি। এখনও দিনরাত যখন দলের প্রয়োজন তখনই সাড়া দেই। তবে এবার পদ পেয়ে আমি ভীষণ খুশি। কৃতজ্ঞতা স্বীকার করছি প্রয়াত নেতা নাসিম পরিবারের প্রতি।

সেইসাথে কৃতজ্ঞতা কমিটির সভাপতি রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি। সবগঠিত কমিটিতে আরও যারা দায়িত্ব পেলেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সামনের দিনগুলো সবার সাথে সুষ্ঠুভাবে জাতির জনক বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।


আব্দুল জলিল ০৩-০৪-২০২৩ ০৬:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 296 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com