সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কাজিপুরের শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের সাফল্য
১৯ এপ্রিল, ২০২৬ ১২:২৬ অপরাহ্ন

  

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কাজিপুরের শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের সাফল্য

আব্দুল জলিল
২৪-০৩-২০২৩ ০২:৩৪ অপরাহ্ন
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কাজিপুরের শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের সাফল্য

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এবার সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে কাজিপুরের ঐতিহ্যবাহী শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়। গত ২১ মার্চ উপজেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় এই বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে সাফল্য পেয়েছে।

 কাজিপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় এই বিদ্যালয়টির ৮ম শ্রেণির  শিক্ষার্থী মোছাঃ তামান্না আফরোজ (বাংলাদেশ স্টাডিজ) এ ১ম, ৮ম শ্রেণির আরেক শিক্ষার্থী মোছাঃ নুসরাত জাহান সামিহা (বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ) এ-১ম এবং ১০ম শ্রেণির  শিক্ষার্থী মোঃ রিয়াদুল ইসলাম (গনিত ও কম্পিউটার) এ-১ম স্থান অর্জন করেছে।

শুক্রবার এ বিষয়টি সাংবাদিকদের নিকট তুলে ধরেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ (বি.এ,এম.এড)। তিনি বলেন, আমরা উপজেলা, জেলা, জেলা এবং বিভাগে শ্রেষ্ঠ হতে পেরেছি। এখন আমরা চাই জাতীয়ভাবে পরিচিতি পেতে। আমরা শিক্ষার্থীদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করছি।এজন্যে আমি আমার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবকগণহ সবার দোয়া চাই।


আব্দুল জলিল ২৪-০৩-২০২৩ ০২:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 378 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com