শিরোনামঃ
আব্দুল জলিল ১৬-০৩-২০২৩ ১০:৩৮ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত ১৫৪ টি ঘর পরিদর্শণ করেন মাননীয় প্রধানমন্ত্রীর কারর্র্যালয়ের পরিচালক রফিকুল আলম। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল অবধি কাজিপুরের সোনামুখী ইউনিয়নের পূর্ সোনামুখী, হাজরাহাটির নবনির্মিত ঘরগুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি ঘর নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করেন। তিনি কথা বলেন সুবিধাভোগী একাধিক পরিবারের সদস্যদের সাথে। ইতোমধ্যে ঘর পাওয়া পরিবারের সদস্যদের ঘুরে দাঁড়াবার গল্প শুনে মুগ্ধ হন। এরইমধ্যে ঘর পাওয়া অনেক সদস্যর জীবনে এসেছে পরিবর্তন। এখন তারা ঘরের পাশে শাকসবজি ফলাচ্ছেন। অনেকে হাস-মুরগি ও গরু ছাগল লাগণ পালন করে সফল হয়েছেন। এসব ঘুরে দেখেন তিনি। এসময় পরিচালক রফিকুল আলমের সাথে ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, উপজেলা প্রকল্ড বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা।
এসময় ইউএন সুখময় সরকার জানান, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজিপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন হিসেবে ঘোষণা করবেন। এলক্ষ্যে এরইমধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ওইদিন ১৫৪ টি আশ্রয়নহীন পরিবার বাড়িসহ ২ শতাংশ ভূমির দলিল ও অন্যান্য কাগজপত্র পাবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com