শিরোনামঃ
আব্দুল জলিল ১৩-০৩-২০২৩ ০৭:১৯ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
কাতার থেকে ঘুরে এলেন মাননীয় প্রধানমন্ত্রী। নিয়মানুযায়ী সফর সম্পর্কে সাংবাদিকদের ডেকে সে সম্পর্কে কথা বলবেন তিনি। আজ সোমবার এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কাতার সফরের বিষয়ে তথ্য জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
গত ৪ মার্চ স্বল্পন্নোত দেশগুলোর (এলডিসি) বিষয়ে জাতিসংঘের পঞ্চম সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার যান।
তিনি গত ৮ মার্চ কাতারের দোহা থেকে দেশে ফেরেন। এ সফরের নানা অর্জনের বিষয়ে আজ সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com