শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১১-০৩-২০২৩ ০২:১৪ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২দিনব্যাপী উদ্বুদ্ধ করন ভ্রমণ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলা কৃষি অফিসের কার্যালয় হইতে ৩০জন কৃষক/কৃষানী নিয়ে উদ্বুদ্ধ করণ ভ্রমণ এলাকার কৃষক-কৃষাণীদের সাথে ভ্রমনের উদ্দেশ্য-লক্ষ্য, কার্যকারিতা ও সফলতা নিয়ে সবার সাথে বিস্তারিত শেয়ার করাসহ নানান বিষেয়ে আলোচনা করেন কৃষি কর্মকর্তাগন।
এই উদ্বুদ্ধকরন ভ্রমন থেকে অর্জিত জ্ঞানকে কৃষি মাঠে কাজে লাগাতে পারলে নিরাপদ কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে কৃষকরা অধিক উপকৃত হবেন বলে অভিমত প্রকাশ করেন ওই উদ্বুদ্ধকরন ভ্রমনে অংশ গ্রহনকারী অনেক কৃষক-কৃষাণি।উদ্বুদ্ধকরণ ভ্রমনের উদ্দেশ্য ১. সফল কৃষি উদ্যোক্তা গড়ে তোলা, বানিজ্য ভাবে ফুল ও ফলের বাগান গড়ে তোলা, গবেষণায় উদ্ভাবাবিত নতুন প্রযুক্তির সম্প্রসারণ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাজেদুর রহমান,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার,মোঃ মোবারক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা- বৃন্দপ্রমুখ
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com