কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত
৩০ এপ্রিল, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন

  

কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত

আব্দুল জলিল
০৭-০৩-২০২৩ ০৬:৫৭ অপরাহ্ন
কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত

স্টাফ রিপোর্টারঃ : সিরাজগঞ্জের কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে র্যালি ও দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

মঙ্গলবার (৭ মার্চ) সকাল দশটায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ -১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয় । তিনি বলেন, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণে বাঙালির স্বাধীনতার ঘোষণার উদাত্ত আহ্বানে, বঞ্চিত, নিপীড়িত নির্যাতিত বাঙালি জেগে উঠেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, আজ বিশ্বের মাঝে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে ইউনেস্কো ২০১৭ সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেন। 

 

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম,  পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত।

 এরপর দলীয় অফিসে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা  আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। সেখানেও প্রধান অতিথি হিসেবে তানভীর শাকিল জয় এমপি দিবসটির গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েতুল ইসলাম শাওন প্রমূখ।এছাড়া দিবসটি উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আব্দুল জলিল ০৭-০৩-২০২৩ ০৬:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 266 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com