উঠান বৈঠকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বললেন, সঞ্চয়ী হোন, সরকার পাশে আছে
৩০ এপ্রিল, ২০২৬ ১২:২৬ অপরাহ্ন

  

উঠান বৈঠকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বললেন, সঞ্চয়ী হোন, সরকার পাশে আছে

আব্দুল জলিল
২৭-০২-২০২৩ ০৬:৪৪ অপরাহ্ন
উঠান বৈঠকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বললেন, সঞ্চয়ী হোন, সরকার পাশে আছে

কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান কাজিপুর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে এক উঠান বৈঠকে অংশ নেন। সেখানে তিনি ব্যাংকের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা সঞ্চয়ী হোন, সরকার আপনাদের পাশে রয়েছে। সোমবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে কাজিপুর সদরের নতুন মেঘাই-৩ নম্বর সমিতির ৪২ জন সদস্যের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সদস্যদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন এবং নতুন দম্পতিদের দুইটি সন্তান নেবার পরামর্শ দেন। জেলা প্রশাসক বলেন, অধিক সন্তান হলে তাদের সঠিকভাবে লালন পালন করা দুরূহ ব্যাপার হয়ে পড়ে। এমনকি সঠিক যত্ন না পেয়ে সন্তানেরা মাদকের মতো নেশার জগতে পা দেয়। এতে পুরো সংসার ধ্বংস হয়ে যায়।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা, কাজিপুর পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার রেহানা পারভীন। এরপর জেলা প্রশাসক উপজেলার সোনামুখী আশ্রয়ণ প্রকল্পের নির্মানাধীন ঘর, আলমপুর এনএম উচ্চ বিদ্যালয় ও আলমপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।


আব্দুল জলিল ২৭-০২-২০২৩ ০৬:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 188 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com