কাজিপুরের ৯৫ এসোসিয়েশন ভাষা শহিদদের শ্রদ্ধা জানান
৩০ এপ্রিল, ২০২৬ ১২:২৭ অপরাহ্ন

  

কাজিপুরের ৯৫ এসোসিয়েশন ভাষা শহিদদের শ্রদ্ধা জানান

আব্দুল জলিল
২২-০২-২০২৩ ০৮:৩৩ পূর্বাহ্ন
কাজিপুরের ৯৫ এসোসিয়েশন ভাষা শহিদদের শ্রদ্ধা জানান

স্টাফ রিপোর্টারঃ স্বাধীকার থেকে যে স্বাধীনতার পথ পেরিয়ে আজ বাংলা নামের দেশ, সেদেশের উজ্জ্বল নক্ষত্র ভাষা সৈনিকগণ। ১৯৫২র পথ পেরিয়ে ২০০০ সাল থেকে এই দিনটিকে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে।দেশের আপামর জনগণ ও নানা সংগঠন দিনটিতে শ্রদ্ধাভরে ভাষা শহিদদের স্মরণ করে। তারই ধারাবাহিকতায় কাজিপুরের অন্যতম স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ৯৫ এসোসসিয়েশন ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে।

 আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সংগঠনের সভাপতি জনাব লায়ন মোঃ জাহিদুল ইসলাম ও প্রধান উপদেষ্টা জনাব মোঃ আব্দুল হান্নান তালুকদারের নেতৃত্বে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

 এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ, দপ্তর সম্পাদক  নুরুন্নবী, সহ সাংস্কৃতিক সম্পাদক  আশরাফুল আলম, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক  সিরাজুল ইসলাম, সদস্য  মোঃ জাহাঙ্গীর আলম তারেক মাষ্টার,  মাহমুদুল ইসলাম মামুন,  জহুরুল ইসলাম অরুণ,  তারেক বিএসসি, আব্দুল মোমিন,  দুলাল মিয়া। 


আব্দুল জলিল ২২-০২-২০২৩ ০৮:৩৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 231 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com