কাজিপুরের ১৩ টি ক্লাবের কিশোর কিশোরীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরের ১৩ টি ক্লাবের কিশোর কিশোরীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল জলিল
১৪-০২-২০২৩ ১০:৪৫ অপরাহ্ন
কাজিপুরের ১৩ টি ক্লাবের কিশোর কিশোরীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরের ১৩ টি ক্লাবের কিশোর কিশোরীদের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় কাজিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কারর‌্র্যালয়ের আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হয়। উপজেলা পরিষদ খেলার মাঠে ক্রীড়া ও উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানশেষে পুরস্কার বিতরণীতে অংশ নেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্র রাণী সাহা,ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক, সাংবাদিক আবদুল জলিল, প্রধান শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মান্নান, তথ্য আপা মৌসুমী বসাক,  পাট কর্মকর্তা আবু জোহা। প্রতিযোগিতায় উপজেলার শতাধিক কিশোর কিশোরী অংশ নেয়।


আব্দুল জলিল ১৪-০২-২০২৩ ১০:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 204 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com