কাজিপুরের মুকুল চেয়ারম্যান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কার্য নির্বাহী সদস্য মনোনীত
৩০ এপ্রিল, ২০২৬ ০৫:৪৯ অপরাহ্ন

  

কাজিপুরের মুকুল চেয়ারম্যান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কার্য নির্বাহী সদস্য মনোনীত

আব্দুল জলিল
০২-০২-২০২৩ ০৫:২২ অপরাহ্ন
কাজিপুরের মুকুল চেয়ারম্যান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কার্য নির্বাহী সদস্য মনোনীত

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম(বিইউপিএফ) এর কেন্দ্রীয় কার‌্য নির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।এই ফোরাম দেশের সমস্ত ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্বকারী সরকার অনুমোদিত একমাত্র সংগঠন।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পত্র পাবার কথা জানিয়ে মুকুল চেয়ারম্যান বলেন, সারাদেশের ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের প্রিয় এই সংগঠনের কার‌্যনির্বাহী সদস্য হতে পেরে ভালো লাগছে। এটি নিঃসন্দেহে একটি সম্মানজনক অর্র্জন।

গত ২৭ জানুয়ারিতে বিইউপিএফ এর সভাপতি এসএএম জাকারিয়া আলম স্বাক্ষরিত একটি পত্র পাবার কথা স্বীকার করে মুকুল জানান, মানুষের জন্যে কাজ করতে পারলে যেমন ভালো লাগে, তেমনি তার স্বীকৃতি পেলেও কাজের স্পৃহা বাড়ে। আশা করি এই অর্জন আমাকে আরও জনসম্পৃক্ত হয়ে সৃজনশীল নানামুখী কাজ করতে অণুপ্রাণিত করবে।


আব্দুল জলিল ০২-০২-২০২৩ ০৫:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com