কাজিপুর প্রেসক্লাবের নয়া কমিটি- শাহজাহান সভাপতি-জলিল সম্পাদক
০২ মে, ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন

  

কাজিপুর প্রেসক্লাবের নয়া কমিটি- শাহজাহান সভাপতি-জলিল সম্পাদক

আব্দুল জলিল
০৮-০১-২০২৩ ০৪:৫২ অপরাহ্ন
কাজিপুর প্রেসক্লাবের নয়া কমিটি- শাহজাহান সভাপতি-জলিল সম্পাদক

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ জেলার “কাজিপুর প্রেসক্লাব” এর নতুন কমিটি  গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক করতোয়ার কাজিপুর প্রতিনিধি শাহজাহান আলী, দৈনিক কালেরকণ্ঠ’র কাজিপুর উপজেলা প্রতিনিধি আবদুল জলিল সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহিমকে মনোনীত করা হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মৌখিক ভোটে এই কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এর আগে গঠিত তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যসচিব সাংবাদিক আব্দুর রহিম। সভায় উপস্থিত সাংবাদিকদের  সর্বসম্মতিক্রমে ঘোষিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।


আব্দুল জলিল ০৮-০১-২০২৩ ০৪:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 311 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com