সমাজসেবা অফিসের উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ
০২ মে, ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন

  

সমাজসেবা অফিসের উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

আব্দুল জলিল
০৬-০১-২০২৩ ০৯:৫৪ পূর্বাহ্ন
সমাজসেবা অফিসের উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সমাজসেবা অফিসের তত্বাবধানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী ১২ সেসনের এই প্রশিক্ষণ কর্সূচিতে উপজেলার ৩০ জন সুবিধাভোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সমাজসেবা অফিসের তত্বাবধানে পরিচালিত বিভিন্ন গ্রাম কমিটি, স্থানীয় সমাজসেবা অফিসের কমর্চারীবৃন্দ, বিভিন্ন উপকারভোগীবৃন্দ ও স্বেচ্ছাসেবক। মঙ্গলবার দিনব্যাপী এই কোর্স পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, আরডিও আমিনুল ইসলাম ও সমাজসেবা অফিসার ও কোর্স পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন। দুপুরে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন সিরাজগঞ্জের সংশ্লিষ্ট বিভাগের ডিডি তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক মতিয়ার রহমান ও মনিরুল ইসলাম। কোর্স পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন জানান, কাজিপুরের উপকারভোগীদের একটি অংশ যারা তাদের দলকে নেতৃত্ব দেন তাদের দক্ষতা উন্নয়নের জন্যে এই প্রশিক্ষণ প্রদান করা হলো। এতে করে সুবিধাভোগীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে আসবে

আব্দুল জলিল ০৬-০১-২০২৩ ০৯:৫৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 256 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com