শিরোনামঃ
: কাজিপুর
আব্দুল জলিল ২৪-১২-২০২২ ১০:৩৯ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টার- কৃষকবান্ধব জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি করতে কাজ করে যাবেন বলে আসন্ন কৃষকলীগের সম্মেলনে নিজেকে সাধারণ সম্পাদক পদে সবার সমর্থন চান নুরুল ইসলাম তারা। তিনি বর্তমানে নাটুয়ারপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য। আগামী ২৮'শে ডিসেম্বর কাজিপুর উপজেলা কৃষকলীগের সন্মেলন উপলক্ষ্যে গতকাল তিনি নিজের অবস্থান সাংবাদিকদের নিকট তুলে ধরেন তিনি।
দীর্ঘদিন যাবৎ তিনি কৃষকলীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্রজীবন থেকে তিনি বিএনপির দেয়া একাধিক মামলার আসামি ছিলেন। জেল জুলুম উপেক্ষা করে তিনি নৌকার একনিষ্ঠ কর্মি হিসেবে কাজ করে যাচ্ছেন দাবী করে নুরুল ইসলাম জানান, এবার কাজিপুরের কান্ডারি তানভীর শাকিল জয় আমাকে সবদিক বিবেচনা করে এই পদেই মনোনয়ন দেবেন বলে বিশ্বাস করি। আর এটি হলে আমি উপজেলা কৃষকদের অধিকার আদায়ে সোচ্চার হবো। সেইসাথে যেকোন আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নৌকার পক্ষে কাজ করে যাবো।
প্রয়াত মোহাম্মদ নাসিম সাহেবের একনিষ্ঠ কর্মী এবং ৬নং ওয়ার্ডের দুইবারের ইউপি সদস্য, দক্ষিণ রেহাইশুড়িবেড় প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, স্থানীয় মজিদ কমিটির সভাপতি হিসেবে নিজেকে সামাজিক কাজে সম্পৃক্ত রেখেছেন নুরুল ইসলাম তারা। ব্যক্তিগত জীবনে সদা হাস্যোজ্জ্বল তারা এবার নিজের ভাগ্যাকাশে সাধারণ সম্পাদকের তারার বাতি জ্বালাতে চান। এজন্যে তিনি সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com