কাজিপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
২১ এপ্রিল, ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন

  

কাজিপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

আব্দুল জলিল
২১-১২-২০২২ ০৬:৪০ অপরাহ্ন
কাজিপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা অন্যতম বিদ্যাপীঠ শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।  বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। এসময় বহুসংখ্যক অভিভাবকও উপস্থিত ছিলেন।

 উপজেলার অন্যতম এই বিদ্যাপীঠ ইতোমধ্যে উপজেলার গন্ডি ছাড়িয়ে জেলায়ও ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জনের কৃতিত্ব দেখিয়েছে।

ফলাফল ঘোষণা করে প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, কাজিপুরের নিভৃত অঞ্চলে অবস্থিত এই বিদ্যালয়টি এখন উপজেলায়ই নয়, জেলার সেরা দশটি প্রতিষ্ঠানের একটি। আজকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৯০০ শিক্ষার্থীর ফলাফল ঘোষণা করা হলো। প্রতিটি শ্রেণিতে চারটি করে শাখা রয়েছে।শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, আশা করি সচেতন অভিভাবকগণ তাদের ছেলেমেয়েকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাবে। আমরা শতভাগ ভালো ফলাফলের নিশ্চয়তাসহ পাঠদান করে থাকি। অনেক দুর্বল শিক্ষার্থীও এখানে ভর্তি হয়ে পরে ভালো রেজাল্ট করেছে। তাই অভিভাবকদের এখানে শিক্ষার্থী দিলে বাড়তি দুশ্চিন্তার কোন কারণ নেই।

 এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কোরবান আলী, শিমুলদাইড় সপ্রাবির শিক্ষক নজরুল ইসলামসহ কর্মরত শিক্ষক কর্মচারীগণ।


আব্দুল জলিল ২১-১২-২০২২ ০৬:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 216 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com