বর্তমান সরকার শিক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রদানসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন- এমপি জয়
২২ এপ্রিল, ২০২৬ ০১:৪০ পূর্বাহ্ন

  

বর্তমান সরকার শিক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রদানসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন- এমপি জয়

আব্দুল জলিল
০৩-১২-২০২২ ১০:৪১ অপরাহ্ন
বর্তমান সরকার শিক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রদানসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন- এমপি জয়

আবদুল জলিলঃ

জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন.শিক্ষকদের মান বাড়াতে বর্তমান সরকার প্রশিক্ষণ প্রদানসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিবন্ধীদের শিক্ষায়ও জোর দিয়েছেন। এ কারণেই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্যে প্রশিক্ষণ প্রদানের মতো বিষয়কে প্রাধান্য দিয়েছেন। শনিবার সকালে সদর উপজেলা বাগবাটী ইউনিয়নের রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এন্ড থেরাপি হাসপাতালে মাস ব্যাপি মৌলিক প্রশিক্ষণার্থী শিক্ষকদের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রতিবন্ধী দিবসে রান ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় তিনি  সদর উপজেলার বাগবাটী রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করেন। 
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় উল্লেখ করে প্রধান অতিথি আরও বলেন, প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিভূক্তি করণের প্রক্রিয়া চলামান রয়েছে।কারণ

সমাজের অবাঞ্চিত ও অবহেলিত প্রতিবন্ধীদের মাঝে শিক্ষার আলো বিকশিত করতে প্রতিবন্ধী স্কুল স্থাপনে আন্তরিক ভাবে এই শিক্ষকগণ সহযোগিতা করে আসছেন।

প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইমরান হাসমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান সিরাজী.সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক তৌহিদুল ইসলাম.প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাসেম. ম্যানেজিং কমিটির সহসভাপতি হাসিনুর রহমান.রান ডেভেলপমেন্ট সোসাইটি (আরডিএস) মহাসচিব. মো. গাউসুল আজম.কোষাধ্যক্ষ রেজাউল করিম বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আমজাদ হোসেন. সাধারন সম্পাদক মো. ইউসুব আলী বক্তব্য রাখেন।

 প্রতিষ্ঠানের সভাপতি ইমরান হাসমী প্রধান অতিথিকে ফুলের নৌকা উপহার তুলে দেন। এসময় ম্যানেজিং কমিটির সদস্য শিহাব উদ্দিন. কো-অর্ডিনেটর মোছা.আয়েশা সিদ্দিকা.ট্রেইনার (ইশারা ভাষা) মোছা.ইমরানা আনসারী বিথী. ট্রেইনার ফিজিও থেরাপিস্ট ডা.মাহমুদুর রহমান ট্রেইনার স্পিস থেরাপিস্ট রাফিদ হাসান. বিদ্যালয়ের ভুমিদাতা রনজু আহমেদ. প্রতিষ্ঠানের উপপরিচালক আমিনা খাতুন সুমীসহ রাজনৈতিক. সামাজিক.শিক্ষক শিক্ষিকা.অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ০৩-১২-২০২২ ১০:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 249 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com