কাজিপুরে ইউপি সদস্য ৪৫ বছরের মোমিন পেলেন জিপিএ-৫
২১ এপ্রিল, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন

  

কাজিপুরে ইউপি সদস্য ৪৫ বছরের মোমিন পেলেন জিপিএ-৫

আব্দুল জলিল
২৮-১১-২০২২ ০৫:১৭ অপরাহ্ন
কাজিপুরে ইউপি সদস্য ৪৫ বছরের মোমিন পেলেন জিপিএ-৫

পঁয়তাল্লিশ বছরে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর  উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্য। তার নাম  আব্দুল মোমিন। তিনি উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড (ঝুনকাইল গ্রাম) থেকে টানা তিনবরের  নির্বাচিত  ইউপি সদস্য।

 সোমবার দুপুরে ফলাফল ঘোষিত হবার পরে এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল মোমিনকে মুঠোফোনে  জিজ্ঞাসা করলে প্রথমে তিনি পাসের খবরটি এড়িয়ে যেতে চান।পরে বলেন, এই বয়সে আল্লার রহমতে  আমি পাশ করেছি এটাই বড় কথা।আমার ইচ্ছা ছিল লেখাপড়া করব। আর সেই ইচ্ছা থেকে এবার কারিগরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম।সামনে উচ্চ মাধ্যমিকে ভর্তির কথা উল্লেখ করে তিনি জানান .আশা করছি পড়ালেখা যতদূর পারি চালিয়ে যাবো।

পড়ালেখার ক্ষেত্রে বয়স কোন বাধা নয় উল্লেখ করে মোমিন জানান, আমি এই বয়সে নিজেও লেখাপড়া করছি,পড়াশোনা করতে অন্যদেরকেও উৎসাহিত করি।

 মোমিনের সহকর্মী ইউপি সদস্য মাসু মিয়া জানান,মোমিন ভাইয়ের পাশের খবরে আমরা আনিন্দত। শুনলাম তিনি  রায়গঞ্জের পাঙ্গাসীর একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে পাশ করেছেন।আমরা পরিষদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।

শুভগাছা ইউনিয়নি পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জানান, ইউপি সদস্য টানা তিনবার বিজয়ী হয়ে এখন পরিষদে দায়িত্ব পালন করছেন। আজকে তার এসএসসি পাশের খবর শুনলাম।ভালো লাগছে। তাকে অভিনন্দন জানাই। 


আব্দুল জলিল ২৮-১১-২০২২ ০৫:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 431 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com