মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও ডিজির বিরুদ্ধে ঢালাও অভিযোগ সঠিক নয় বললেন দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক
১৯ এপ্রিল, ২০২৬ ০৩:২৭ পূর্বাহ্ন

  

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও ডিজির বিরুদ্ধে ঢালাও অভিযোগ সঠিক নয় বললেন দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক

আব্দুল জলিল
২০-১১-২০২২ ০৪:৫০ অপরাহ্ন
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও ডিজির বিরুদ্ধে ঢালাও অভিযোগ সঠিক নয় বললেন দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক

স্টাফ রিপোর্টারঃ

শিক্ষকদের মারধর করা এবং এমপিওভুক্তির আবেদনে ঘূষ লেনদেনের ঢালাও প্রচারকে ভিত্তিহীন বললেন  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগ এর দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মোঃ বাদশা মিয়া। তিনি রবিবার দুপুরে মুঠোফোনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, অধিদপ্তরের   মহাপরিচালক এম, রুহুল আমীন ও আমাকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। মাদ্রাসা অধিদপ্তরের সুনাম নষ্ট করার জন্য একটি মহলের বৃহৎ ষড়যন্ত্র বলেও দাবী করেন তিনি। এদিকে  দেশের মাদ্রাসা শিক্ষকদের নিয়ে গঠিত বিভিন্ন  সংগঠনও এই সংবাদের সাথে দ্বিমত পোষণ করে এর নিন্দা জানিয়েছেন।

 রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক বাদশা মিয়া মিয়া বলেন, যা কিছু কাজ হচ্ছে তা যথাযথ নিয়ম মেনে হচ্ছে।স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রেখে আমরা যখন কাজ করছি তখনই এমন সংবাদ আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই করা হয়েছে।তিনি দাবী করেন, স্যারের বিষয়ে যে তথ্য তুলে ধরা হয়েছে সেটিও একটি গুজব। কারণ তার বিরুদ্ধে আদৌ কোন অভিযোগ দায়ের করতে পারনেনি। তাছাড়া আমি রংপুর বিভাগের পরিদর্শক হিসাবে দায়িত্বে রয়েছি তাহলে ফরিদপুরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বক্তব্য ষড়যন্ত্র মূলক এটা অনেকেই নিকটেই পরিষ্কার।

এদিকে শিক্ষক সংগঠনগুলোর কয়েকজন শিক্ষক নেতারা নাম প্রকাশ না করার শর্তে দাবী করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটি নবসৃষ্ট সরকারি প্রতিষ্ঠান। -নানা সমস্যায় জর্জরিত ডুবতে বসা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এই গুরুত্বপূর্ণ কার্যালয়টি বর্তমানে যেখানে সুনাম অর্জনে  যোগ্য নেতৃত্বের কল্যাণে’, সেখানে অসৎ উদ্দেশ্য প্রণোদিত সংবাদে কেবল একজন সৎ, আদর্শবান ও দক্ষ মহাপরিচালক এম, রুহুল আমীনকে অসম্মানিত করেন-নি বরং অধিদপ্তরেরও সম্মানহানি হয়েছে বলে তারা মনে করেন। অনাকাঙ্ক্ষিত, মিথ্যা ও বানোয়াট সংবাদ গোটা শিক্ষক সমাজকে চরমভাবে বিস্মিত, ব্যথিত ও মর্মাহত করেছে বলে দাবী করেন তারা । 


আব্দুল জলিল ২০-১১-২০২২ ০৪:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 286 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com