প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ জানালেন ব্যবসায়ী বাবু
০৫ মে, ২০২৬ ০১:১০ পূর্বাহ্ন

  

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ জানালেন ব্যবসায়ী বাবু

আব্দুল জলিল
১৫-১১-২০২২ ০৭:১৬ পূর্বাহ্ন
প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ জানালেন ব্যবসায়ী বাবু
স্টাফ রিপোর্টারঃ অনুমোদনহীন এক অনলাইনে অসত্য এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টার ব্যাখ্যাসহ প্রতিবাদ জানিয়েছেন ড্রেজার দিয়ে মাটি ভরাটে নিয়োজিত ব্যবসায়ী আব্দুর রশিদ ওরফে বাবু। কাজিপুরের সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের বাবু এবছর হাজরাহাটি আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ কাজে ড্রেজার মেশিনে মাটি কেটে সরবরাহের কাজ করেছেন। গতকাল ১৪ নভেম্বর লিখিত বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি একটি অনলাইন পেপার চলনবিলের আলোতে কাজিপুরে পিআইওর আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম দুনীতি বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। হাজরাহাটির ওই কাজে কোন দুর্ণীতি হয়নি। কোন অন্যায়ের আশ্রয় নেয়া হয়নি। অথচ আমাকে হেয় প্রতিপন্ন করতে জড়ানো হয়েছে। উল্লেখ করা হয়েছে বাবু ড্রেজার দিয়ে আশ্রয়ণ প্রকল্পের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বালু উত্তোলন করে বাইরে বিক্রি করেছেন কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আবার বলা হয়েছে ঘর প্রদানের ক্ষেত্রে সুবিধাভোগীদের নিকট থেকে অর্থ আদায় করা হয়েছে যা তিত্তিহীন একটি খবর। আমি কোন অর্থ গ্রহণ করি নাই। মহল বিশেষ আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বনোয়াট ও ভিত্তিহীন সংবাদের আমি নিন্দা জানাই। আব্দুর রশিদ ওরফে বাবু

আব্দুল জলিল ১৫-১১-২০২২ ০৭:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 266 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com