দেশের প্রশিক্ষিত যুব সমাজকে কাজে লাগতে ঋণ সুবিধা দিচ্ছে সরকার- যুবদিবসে এমপি তানভীর শাকিল জয়
০৫ মে, ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন

  

দেশের প্রশিক্ষিত যুব সমাজকে কাজে লাগতে ঋণ সুবিধা দিচ্ছে সরকার- যুবদিবসে এমপি তানভীর শাকিল জয়

আব্দুল জলিল
০১-১১-২০২২ ০৯:৫৪ অপরাহ্ন
দেশের প্রশিক্ষিত যুব সমাজকে কাজে লাগতে ঋণ সুবিধা দিচ্ছে সরকার- যুবদিবসে এমপি তানভীর শাকিল জয়

দেশের যুব সমাজকে কাজে লাগাতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় যুবাদের সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে যাতে তারা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে পারে।

১ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে দশটায় যুব দিবস উপলক্ষে যুবাদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল। তিনি আরও বলেন, প্রশিক্ষিত যুবাদের যখন কাজের লাগনো যাবে তখনই দেশের সমৃদ্ধির চাকাও ঘুরে যাবে। আর এমনি করে ২০৪১ সাল নাগাদ আমরা উন্নত দেশের সারিতে নাম লেখাতে পারবো।

 সকালে দিবসটি প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আযাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম।   

আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবারা   উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ০১-১১-২০২২ ০৯:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 241 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com