আগামীকাল শহিদ এম মনসুর আলীর ভাস্কর্য উদ্বোধন
১৮ এপ্রিল, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ন

  

আগামীকাল শহিদ এম মনসুর আলীর ভাস্কর্য উদ্বোধন

আব্দুল জলিল
৩১-১০-২০২২ ০৮:৫৬ অপরাহ্ন
আগামীকাল শহিদ এম মনসুর আলীর ভাস্কর্য উদ্বোধন
আবদুল জলিল, কাজিপুর : জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন ও ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার দুপুর দুইটায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। আলোচনা সভা সম্পন্ন করতে নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভা স্থানে নৌকার আদলে মঞ্চ তৈরি করা হয়েছে। আলোচনা সভাকে ঘিরে সিরাজগঞ্জ- কাজিপুর সড়কের বিভিন্ন স্থানে ও উপজেলা চত্বরে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। পরিষদ মাঠে দলীয় নেতাকর্মীদের নামে ব্যানার ও ফেস্টুন ও লাগানো হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখবেন প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিশেষ বক্তা সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, কোষাধ্যক্ষ তারিক হাসান শমি, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সিরাজগঞ্জ চেম্বার কমার্স এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূয্য, সভাপতিত্বে করবেন উপজেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, অনুষ্ঠানটি পরিচালনা করবেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। এছাড়াও আলোচনা সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

আব্দুল জলিল ৩১-১০-২০২২ ০৮:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 281 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com