শিরোনামঃ
আব্দুল জলিল ১৩-১০-২০২২ ০৫:০৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে শোভাযাত্রা , আলোচনা ও ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে প্রথমেই একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে শিক্ষার্থীদের মাঝে অগ্নিকাণ্ড বিষয়ক বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্পে পরের উদ্ধার কার্যক্রম, বাসা বাড়িতে আগুন লাগার উদ্ধার অভিযান, সড়ক দুর্ঘটনায় উদ্ধার, বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন, অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারসহ বিভিন্ন মহড়া প্রদর্শন করে কাজিপুর ফায়ার সার্ভিসের কর্মিরা। তাদের নেতৃত্ব দেন কাজিপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম।
মহড়া শেষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভিন পারুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহাআলম মোল্লা, প্রাণি সম্পদ কর্মকর্তা দিদারুল আহসান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন পমূখ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com