মেধাবী ইমন পেলো আতাহার -শাহজাহান শিক্ষা বৃত্তি
২২ এপ্রিল, ২০২৬ ০৮:৪৯ পূর্বাহ্ন

  

মেধাবী ইমন পেলো আতাহার -শাহজাহান শিক্ষা বৃত্তি

আব্দুল জলিল
১১-১০-২০২২ ০৫:২৯ অপরাহ্ন
মেধাবী ইমন পেলো আতাহার -শাহজাহান শিক্ষা বৃত্তি

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থী ইমন পেলো  আতাহার -শাহজাহান শিক্ষাবৃত্তি-২০২০। ইমন উপজেলার হরিনাথপুর আজিম উদ্দিন মফিজ উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিলো।করোনার কারণে দুই বছর আগের বৃত্তির অর্থ সনদ ও ক্রেস্ট মঙ্গলবার বিকেলে তার হাতে তুলে দেয়া হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

এ বৃত্তির অর্থের জোগান দেন  ড. সাজ্জাদ হোসেন ও ব্যাংক কর্মকর্তা ইয়াছিন আলী। প্রতি বছরই ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের  এক জনকে মাসে পাঁচশ করে এক বছর এ অর্থ প্রদান করা হয়। এই বৃত্তির অর্থে তার পরবর্তী পড়ালেখার পথ অনেকখানি সুগম হয়।বৃত্তি প্রদান অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদৎ হোসেন, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। 

 

   


আব্দুল জলিল ১১-১০-২০২২ ০৫:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 259 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com