কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা শমসের আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শমসের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. রাজেঊন)। রোববার সকাল সাড়ে সাতটায় জেলার এনায়েতপুরের খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ৭ নম্বর সেক্টরে বিরত্বের সাথে মুক্তিযুদ্ধ করেছেন।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা এগারোটার দিকে উপজেলার রৌহাবাড়ি উত্তরপাড়া গ্রামের নিজবাড়িতে ব্রেইন স্ট্রোক করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শমসের আলী। পরে স্বজনরা তাৎক্ষণিক জেলার এনায়েতপুরের খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে সাতটায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে গেছেন। পেশাগত জীবনে তিনি উপজেলার কবিহার বরশীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
রোববার বিকেল পাঁচটায় তাঁর নিজ বাড়ির পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাযায় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, থানার তদন্ত কর্মকর্তা হাসিবুল্লাহ, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল বারী, মকবুল হোসেন, খোসলেহাজ, আব্দুস ছালাম প্রমুখ