কাজিপুরের পূজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন খলিলুর রহমান সিরাজী
০৫ মে, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন

  

কাজিপুরের পূজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন খলিলুর রহমান সিরাজী

আব্দুল জলিল
০৬-১০-২০২২ ০২:২৭ অপরাহ্ন
কাজিপুরের পূজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন খলিলুর রহমান সিরাজী
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এবারের ৫দিন ব্যাপি শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। গত ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত উৎসবে কাজিপুরের ২০টি পূজামণ্ডপ তিনি ঘুরে ঘুরে দেখেন এবং পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে। মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সরকারী কাজে দেশের বাইরে থাকায়, তিনি তার পক্ষে পূজা উদযাপন কমিটির সদস্যদের সহোযোগিতা দান করেন। এসময় তিনি পুজামণ্ডপে যাবার রাস্তা, পূজামণ্ডপগুলোর প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন, কাজিপুরে সবসময় সকল ধর্মমতের মানুষ মিলেমিশে ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করে। এবারো শারদীয় উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। মাননীয় এমপি জয় মহোদয় সরকারি কাজে দেশের বাইরে থাকায় আমরা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা দুর্গাপূজার মন্ডপে মন্ডপে খোঁজ খবর নিয়েছি। নবাগত ইউএনও সুখময় সরকার ও কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত পূজামণ্ডপ ঘুরে দেখেছেন। এবারের পুজায় সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিলো।

আব্দুল জলিল ০৬-১০-২০২২ ০২:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 282 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com