কাজিপুরে পূজামন্ডপ পরিদর্শন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম
০৫ মে, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন

  

কাজিপুরে পূজামন্ডপ পরিদর্শন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম

আব্দুল জলিল
০৩-১০-২০২২ ০৫:৪৯ অপরাহ্ন
কাজিপুরে পূজামন্ডপ পরিদর্শন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজীপুরে দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শন করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম। রোববার রাতে তিনি উপজেলার গান্ধাইলের সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, হিন্দু এবং মুসলমান আমরা প্রতিবেশি। এখানে যার যার ধর্মসে সে পালন করবে। এ কারণে আমরা এবারের শারদীয় পূজোয় আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছি।আমরা সবাই তাদেরকে সহযোগিতা করবো। কোন প্রকার হট্টগোল হলে কঠোর হস্তেদমন করা হবে। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করা হবে। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ও দলের সম্পাদক খলিলুর রহমান সিরাজী, যুগ্ম সম্পাদক শহিদ সরোয়ার, কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস, কেন্দ্রীয় কমিটির রাশেদুল ইসলাম রাজিব, আসাদ শেখ, আলী হায়দার প্রমূখ।

আব্দুল জলিল ০৩-১০-২০২২ ০৫:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 299 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com