সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ছাত্তারের পাশে রায়গঞ্জ প্রেসক্লাব
১৮ এপ্রিল, ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন

  

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ছাত্তারের পাশে রায়গঞ্জ প্রেসক্লাব

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
৩০-০৯-২০২২ ১২:২৫ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ছাত্তারের পাশে রায়গঞ্জ প্রেসক্লাব

 জি,এম স্বপ্না : রায়গঞ্জ প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক স.ম আব্দুস ছাত্তার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে গিয়ে পাশে দাঁড়িয়েছেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি,সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।পেশাগত দায়িত্ব পালন করতে বাড়ি থেকে তিনি রায়গঞ্জে যাবার পথে মহাসড়কের ভুইয়াগাঁতী নামক স্থানে রাস্তা পার হতে কোচের ধাক্কায় গুরুতর আহত হন। গতকাল বৃহ:বার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা তাকে নিয়ে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম রফিক,সাধারন সম্পাদক এইচ,এম মোনায়েম খান,সাংবাদিক ফজলুল হকসহ অন্যান্য সাংবাদিকরা ছুটে যান হাসপাতালে। আহত সহযোদ্ধা সাংবাদিকের পাশে দাঁড়িয়ে তার সুচিকিৎসার খোজ খবর নেন। পুর্ব নির্ধারিত কর্মসুচীর অংশ হিসেবে ঐ দিন বিকেলে রায়গঞ্জ প্রেসক্লাবের বর্ধিত সভার শুরুতে আহত সাংবাদিক স. ম আব্দুস ছাত্তারের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩০-০৯-২০২২ ১২:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 318 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com