কাজিপুরে মীনা দিবসে শিক্ষার্থীদের সৃজনশীল কাজের শপথ
২২ এপ্রিল, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন

  

কাজিপুরে মীনা দিবসে শিক্ষার্থীদের সৃজনশীল কাজের শপথ

আব্দুল জলিল
২৪-০৯-২০২২ ০৫:৪০ অপরাহ্ন
কাজিপুরে মীনা দিবসে শিক্ষার্থীদের সৃজনশীল কাজের শপথ

একটা নতুন কিছু করো- মিনা দিবসে এই ভাবনাকে হৃদয়ে লালন করার শপথ নিলো কাজিপুরের শিক্ষার্থীরা। 'প্রতিদিন স্কুলে যাই, লেখা পড়ায় বিভেদ নাই' প্রতিপাদ্যে উদযাপিত মীনা দিবস  শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে একটি র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এসময় শিশু শিক্ষার্থীরা মীনা রাজু সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে  অংশ  নিয়ে নানা স্লোগান দেয়। 

পরে উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে মীনা সম্পর্কিত গল্প বলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই আয়োজনটিও ছিলো ব্যতিক্রম। গল্প বলা বা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়া শেষে শিক্ষার্থীদের তাৎক্ষণিক পুরস্কার প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান,কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আবদুল জলিল, সহকারি শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ,  তহুরা  খাতুন প্রমুখ।


আব্দুল জলিল ২৪-০৯-২০২২ ০৫:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 241 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com