কাজিপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এবার মারা গেলেন এক গৃহবধু
১৮ এপ্রিল, ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন

  

কাজিপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এবার মারা গেলেন এক গৃহবধু

আব্দুল জলিল
১৭-০৯-২০২২ ০৩:৫২ অপরাহ্ন
কাজিপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এবার মারা গেলেন এক গৃহবধু

সিরাজগঞ্জের কাজিপুরে এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন রঞ্জনা খাতুন(৪৯) নামের এক গৃহবধু। তিন সন্তানেন জননী রঞ্জনা খাতুন উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা পশ্চিমপাড়ার  কৃষক আবু তাহেরের স্ত্রী।      নিহতের পরিবারসূত্রে জানা গেছে, শনিবার(১৭ সেপ্টেম্বর) সকাল দশটায় গৃহবধু রঞ্জনা নিজের রান্নাঘরে রাইচ কুকারে ভাত রান্না করছিলেন।রান্নার শেষদিকে তিনি লোহার খুন্তি দিয়ে পানিসহ ভাত নাড়া দেবার সময় বিদ্যুতায়িত হন। অনেকক্ষণ পরে ওই ঘরে তার ছেলে গিয়ে মাকে পড়ে থাকতে দেখেন। এসময় তার মায়ের শরীরের নানাস্থান ঝলসানো দেখতে পেয়ে চিৎকার দেয়। স্থানীয় লোকজন এসে বিদ্যুতের লাইন বন্ধ করে তারা রঞ্জনাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাজিপুর থানার অফিসার ইন চার্জ(তদন্ত) মো. হাছিবুল্লাহ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সবকিছু জেনে লাশ দাফনের জন্যে অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আব্দুল জলিল ১৭-০৯-২০২২ ০৩:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 385 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com