শিরোনামঃ
আব্দুল জলিল ১৫-০৯-২০২২ ০৬:১৭ অপরাহ্ন |
এক সপ্তাহের ব্যবধানে সিরাজগঞ্জের কাজিপুরে এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত অটোভ্যান চালকের নাম জহুরুল ইসলাম(৫০)। তিনি উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের পাইকরতলী গ্রামের মৃত শাহজাহান শেখের পুত্র ।
বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে জহুরুল ইসলাম নিজের টিনশেড ঘরের চালে উঠে ডিশলাইন মেরামত করতেছিলেন।এসময় ওই ঘরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের ড্রপতারের সাথে লেগে তিনি বিদ্যুতায়িত হয়ে সেখানেই মারা যান।খবর পেয়ে বিকেল পৌণে চারটায় কাজিপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে জহুরুলের লাশ ঘরের চাল থেকে নামিয়ে আনে।
কাজিপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওয়ারহাউজ ইন্সপ্ক্টের) মেহেরুল ইসলাম জানান, খবর পেয়ে গিয়ে আমরা মৃতদেহ নামিয়ে পরিবারের নিকট হস্তান্তর করি।
উল্লেখ্য গত বুধবারও উপজেলার আমিনা মনসুর টেক্সটাইলের পিছনে পলাশবাড়ী গ্রামের মৃত কলিমুদ্দিনের পুত্র হোসেন আলী ( ৫০) নামের এক কৃষক সেচ পাম্প ঘরে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com